লগইন
প্রাইম টিভি
আপডেট : রোববার, ১৭ মে ২০২৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

পড়াশোনায় অনিচ্ছায় মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা: ছাদ থেকে পড়ে এক ছাত্র গুরুতর আহত, পালিয়েছে তিনজন

বামনী সরকারি মডেল  প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম দক্ষিণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

সাতকানিয়ায় দেশের ১৩তম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবিতে সেনাপ্রধান বরাবর আবেদন করেন শাহজাহান সম্রাট।

দিন দিন হারিয়ে যাচ্ছে মক্তবের পাঠদান: আরবি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম

মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসাশিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থী ধর্ষণচেষ্টা/ধর্ষণের অভিযোগ, গণপিটুনি ও আহত শিক্ষক উদ্ধার

প্রশিক্ষণের দক্ষতা সবার কাছে ছড়িয়ে দিন: ডিসি জাহিদ

নিজে দক্ষ হবেন, অন্যদেরও দক্ষ করে তুলবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারীদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শুধু প্রশিক্ষণ নিলেই হবে না, সেই অভিজ্ঞতা ও দক্ষতা অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে। কারণ দেশের সবচেয়ে বড় সম্পদ মানুষ, আর দক্ষ মানুষই পারে পরিবার ও সমাজের পরিবর্তন আনতে।

রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি’র তৃতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারীর ক্ষমতায়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি বিভিন্ন ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণও দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই—মানুষকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা।

জেলা প্রশাসক বলেন, সরকার প্রশিক্ষণ ও উপকরণ দিতে পারে, কিন্তু সফল হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ব্যক্তিগত চেষ্টা ও আন্তরিকতা। সমাজে যাঁরা আজ প্রতিষ্ঠিত, তাঁদের বেশির ভাগই সংগ্রাম করেই সেখানে পৌঁছেছেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ আপনারা একটি সেলাই মেশিন পেয়েছেন, কিন্তু স্বপ্ন এখানেই থামানো যাবে না। একটি মেশিন কীভাবে ১০টি মেশিনে রূপ নিতে পারে, সেই স্বপ্ন দেখতে হবে।’

নারীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনাদের এই দুটি হাত শুধু নিজের জন্য নয়। আপনারা প্রমাণ করবেন, উন্নয়নের পথে নারীরাও বড় ভূমিকা রাখতে পারেন।’অনুষ্ঠানে জেলা প্রশাসক কর্মহীনতার প্রভাব নিয়েও কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলে মানুষের কর্মক্ষমতা ও চিন্তার শক্তি কমে যায়। তাই নিজেকে ব্যস্ত ও দক্ষ রাখার বিকল্প নেই। যারা আজ প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হবেন, তাঁরাই একদিন অন্যদেরও পথ দেখাবেন।

কারাগার পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি কারাবন্দিদের সেলাই মেশিন নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি জানার পর দ্রুত দুটি নতুন মেশিনের ব্যবস্থা করা হয়েছে। কারাগারে থাকা ব্যক্তিদেরও দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে তারা নতুন জীবন শুরু করতে পারেন।

অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম জেলা কারাগারের সিনিয়র জেলা সুপার মো. ইকবাল হোসেন কারাবন্দিদের জন্য দুটি সেলাই মেশিন গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

প্রশিক্ষণের দক্ষতা সবার কাছে ছড়িয়ে দিন: ডিসি জাহিদ

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি