পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার কনকদিয়া বাজারে স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম এর সঞ্চালনায় সাবেক যুগ্ম আহ্বায়ক হিরন জোমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ মঞ্জু।
এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মুন্সী টিপু, সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম, কনকদিয়া ইউনিয়ন যুবদল নেতা সুমন হাওলাদার, এইচ এম ফিরুজ হাওলাদার, , শ্রমিক দল নেতা মনিরুজ্জামান মনির সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ কখনোই বিএনপির বন্ধু ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। অগ্নি-সন্ত্রাসে জড়িতদের সতর্ক করে তিনি বলেন, এখনই এসব কর্মকাণ্ড থেকে বিরত হন; অন্যথায় আইনের আওতায় আনা হবে
তারা আরও বলেনঃ অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানে অবরুদ্ধ করে বিদ্যুৎ ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং বাইরে থেকে খাবার পৌঁছাতেও বাধা দেওয়া হয়েছিল। তিনি অগ্নি-সন্ত্রাসে জড়িতদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান তারা।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন