চাঁদপুরে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। ভাতিজার মোবাইল ফোনে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহের সূত্রপাত। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাচার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও গুলি।
বুধবার (২৫ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) ও তার ভাতিজা একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় সদর মডেল থানা পুলিশের এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা।
একপর্যায়ে তাদের মোবাইল ফোন তল্লাশির সময় আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। ছবির বিষয়ে জানতে চাইলে আরাফাত জানান, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে চাচার পিস্তল হাতে নিয়ে তিনি ছবিটি তুলেছিলেন।
আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে নাহিদ ও তার ভাতিজা আরাফাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এদিকে, চেকপোস্টে জিজ্ঞাসাবাদের জন্য আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মোবাইল ফোনের গ্যালারিতে থাকা একটি পিস্তলের ছবি থেকেই শেষ পর্যন্ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের সূত্র পায় পুলিশ। চাঁদপুরে পুলিশের এই অভিযানে চাচা-ভাতিজা গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন