নিহত মাইন উদ্দিন (দলিল লেখক) কোম্পানীগঞ্জ উপজেলার বাটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে বসুরহাট থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ভুঞারহাটের দিকে যাচ্ছিলেন মাইন উদ্দিন। পথিমধ্যে করালিয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মাইন উদ্দিনসহ চারজন যাত্রী গুরুতর আহত হন। মাইন উদ্দিন মাথায় প্রচণ্ড আঘাত পান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
একজন হাসিখুশি, সদালাপী ও সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে চলাফেরা করা মানুষের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকে স্তব্ধ পুরো বাটিয়া ইউনিয়ন।
কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে অবৈধ ও বেপরোয়া বালুবাহী ট্রাকের দৌরাত্ম্য নতুন কিছু নয়। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই এসব ট্রাক ছুটে চলেছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি।
ক্ষুব্ধ এলাকাবাসীর প্রশ্ন—সড়কে আর কতগুলো তরতাজা প্রাণ ঝরলে, কতগুলো পরিবার নিঃস্ব হলে ঘুম ভাঙবে প্রশাসনের? আর কতদিন এই অবৈধ ও ঝুঁকিপূর্ণ বালুর ট্রাকগুলোর বেপরোয়া চলাচল চলতে থাকবে?"
সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা অবিলম্বে কোম্পানীগঞ্জের সড়কে অবৈধ বালুবাহী ট্রাক চলাচল স্থায়ীভাবে বন্ধ করা, বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন