লগইন
প্রাইম টিভি
আপডেট : শনিবার, ২১ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

সুন্দরবনে এসআরবি-৬ এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন জলদস্যুর সহযোগী গ্রেপ্তার

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শাহজাদপুরে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পুলিশের

সোনারগাঁয়ে ঘরে ঢুকে নারীকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু

বাগবাড়ি বাজার থেকে ইশাপাশা পর্যন্ত ২ দশমিক ০৯ কিলোমিটার সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্তমৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত হয়েছি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।

 শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে টাঙ্গাইল-চারাবাড়ী-তোরাবগঞ্জ সড়কের বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের রায়কে সবাইকে শ্রদ্ধা জানাতে হবে। পাঁচ বছর পরপর জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়। জনগণ চায়, নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হবে এবং তারা নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন।

 তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, জনগণ মনে করে সেই ষড়যন্ত্র মূলত জনগণের বিরুদ্ধেই। কাজেই জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেবে।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। এটি পাকাকরণের দাবি ছিল চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। অবশেষে আজ রাস্তাটির কাজের উদ্বোধন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আগামী দিনেও চরাঞ্চলের মানুষের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করে যাব।এদিন বাগবাড়ি বাজার থেকে ইশাপাশা পর্যন্ত ২ দশমিক ০৯ কিলোমিটার সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে খেজুরতলা বাজার থেকে তোরাবগঞ্জ বাজার পর্যন্ত ২ দশমিক ২৯ কিলোমিটার নবনির্মিত সড়কের উদ্বোধন করেন তিনি।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব উন্নয়নকাজ বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে এলজিইডির টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি