লগইন
প্রাইম টিভি
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

সুন্দরবনে এসআরবি-৬ এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন জলদস্যুর সহযোগী গ্রেপ্তার

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শাহজাদপুরে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পুলিশের

সোনারগাঁয়ে ঘরে ঢুকে নারীকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

ওয়ালটনে ইন্টার্নশিপে মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থী

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ১৪ জন শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানো এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভাইস-চ্যান্সেলর শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগের ভিত্তিতে এক সাথে আইসিটি বিভাগের ১৪ জন শিক্ষার্থী কাজ করার সুযোগ পেয়েছে। 

গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে মাভাবিপ্রবি দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ারে স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন এবং বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়।

এ উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হয়। বিশেষ করে শিক্ষার্থীদের সরাসরি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে এ জব ফেয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।

গত ১ নভেম্বর ২০২৬ থেকে তাঁদের ইন্টার্নশিপ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে।

ইন্টার্নশিপের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন—হোসেন মোহাম্মদ আবুজর, আব্দুল হামিদ পিয়াস, আতিক ইসরাক, ইসমাইল হোসেন শাফি, আবিদুর রহমান মাহিদ, মো. রমিজ উদ্দিন খান, রাহাত বিন হাফিজ, মো. রেজোয়ান রহমান রাজ, সাব্বির আহমাদ, আব্দুর রহিম, সাফায়েত তানজিম, কুলদীপ সাহা মুগ্ধ, রিয়া সাহা এবং তাসনিম জান্নাত নাইমা। তাঁরা সবাই আইসিটি বিভাগের ১৯তম ব্যাচের (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

এ বিষয়ে সংশ্লিষ্টরা মনে করেন, শুধু শ্রেণিকক্ষের পাঠদান নয়, বরং বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই আধুনিক উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য। মাভাবিপ্রবির এ উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

ইন্টার্নশিপের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইসিটি বিভাগের শিক্ষকবৃন্দ এবং ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ওয়ালটনে ইন্টার্নশিপে মাভাবিপ্রবির ১৪ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি