লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

সুন্দরবনে এসআরবি-৬ এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন জলদস্যুর সহযোগী গ্রেপ্তার

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শাহজাদপুরে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পুলিশের

সোনারগাঁয়ে ঘরে ঢুকে নারীকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

প্রসাদপুর ঘাটে সেতু নির্মাণের অনুমোদন

প্রসাদপুর ঘাটে সেতু নির্মাণের অনুমোদন

নওগাঁর মান্দা উপজেলারবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবায়নের পথে এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। উপজেলার প্রসাদপুর ঘাটে আত্রাই নদীর ওপর বহুল কাঙ্ক্ষিত সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।

স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এই আনন্দের সংবাদটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই পুরো মান্দা জুড়ে খুশির জোয়ার বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছেন।

প্রসাদপুর ঘাটে সেতু না থাকায় যুগ যুগ ধরে আত্রাই নদীর দুই পাড়ের লাখ লাখ মানুষকে চরম যাতায়াত দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় কিংবা বাঁশের সাঁকো পার হয়ে যাতায়াত করতে হয়। বিশেষ করে বর্ষাকালে এই দুর্ভোগ চরম আকার ধারণ করে। মুমূর্ষু রোগী কিংবা কৃষিপণ্য পারাপারে পড়তে হয় অপূরণীয় বিপাকে।

স্থানীয়দের বিশ্বাস, এই সেতু নির্মিত হলে মান্দার যোগাযোগব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে। এর ফলে এলাকার ব্যবসা-বাণিজ্য প্রসারিত হওয়ার পাশাপাশি কৃষিপণ্য সহজে পরিবহন করা সম্ভব হবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় আমূল পরিবর্তন আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

এলাকাবাসীর প্রত্যাশা সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বলিষ্ঠ নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় একনেক সভায় এই প্রকল্পটি অনুমোদিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত হতাশা কেটে আশার আলো দেখা দিয়েছে। এখন দ্রুততম সময়ের মধ্যে এই সেতুর নির্মাণকাজ শুরু ও এর সফল সমাপ্তি দেখতে চান স্থানীয়রা।

মান্দার মানুষের কাছে প্রসাদপুর ঘাটের এই সেতুটি কেবল একটি অবকাঠামো নয়, এটি বহুদিনের বঞ্চনা ও যোগাযোগ বিচ্ছিন্নতা থেকে মুক্তির এক পরম প্রতীক্ষিত প্রতীক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

প্রসাদপুর ঘাটে সেতু নির্মাণের অনুমোদন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি