লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

সুন্দরবনে এসআরবি-৬ এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন জলদস্যুর সহযোগী গ্রেপ্তার

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শাহজাদপুরে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পুলিশের

সোনারগাঁয়ে ঘরে ঢুকে নারীকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

উন্নয়ন, দুর্নীতিমুক্ত সেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুশাসন প্রতিষ্ঠায় সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী আনসার উল্যা ​

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনসার উল্যার এক সাক্ষাতকার বক্তব্যে দীর্ঘ সাড়ে সাত বছরের দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন, সেবামূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

​বক্তব্যের শুরুতেই রামপুরবাসীর প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে আনসার উল্যাহ বলেন, তিনি সাড়ে সাত বছর চেয়ারম্যান থাকাকালীন রামপুর ইউনিয়নের উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছেন। তার আমলের উল্লেখযোগ্য কাজের কথা উল্লেখ করে তিনি জানান, তৎকালীন সময়ে রামপুরের প্রধান সংকীর্ণ রাস্তা প্রসস্তকরণ, কোম্পানীগঞ্জে প্রথম ইউনিয়ন পরিষদের  কমপ্লেক্স নির্মাণ এবং বাখরাবাদ গ্যাসের সংযোগ আনার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। গ্যাস সংযোগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন করা হয়নি বলে তিনি দৃঢ় দাবি করেন।

এলাকার বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে এই পদপ্রার্থী বলেন, বর্তমানে এলাকার উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলামের মতো দক্ষ নেতৃত্ব কাজ শুরু করেছেন। নিজের পূর্ববর্তী দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, তার আমলে কোনো মেম্বার সালিশ-বৈঠকে মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিচার করেছে—এমন নজির কেউ দেখাতে পারবে না। এছাড়া সরকারি অনুদান ও সহায়তা দলমতের ঊর্ধ্বে উঠে প্রায় ৯০ ভাগ সুষ্ঠুভাবে বণ্টনের চেষ্টা করেছেন বলে তিনি জানান।

​জন্মনিবন্ধন সার্টিফিকেটসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা প্রদানে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের তীব্র সমালোচনা করে আনসার উল্যাহ বলেন, অতীতে তার সাড়ে সাত বছরের মেয়াদে কেউ বলতে পারবে না জন্মনিবন্ধন বা সেবা নিতে গিয়ে কারো কাছ থেকে ৫০০ টাকাও নেওয়া হয়েছে। অথচ বর্তমানে এ বাবদ এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ শোনা যাচ্ছে। নির্বাচিত হলে এসব অনিয়ম কঠোর হাতে বন্ধ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

​বর্তমান সময়ের অন্যতম বড় সামাজিক সমস্যা কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও চাঁদাবাজি সাধারণ মানুষকে হয়রানি করছে। জনগণ এসবের বিরুদ্ধে কঠোর অবস্থান চায়। তিনি নির্বাচিত হলে এসব অপরাধ কঠোর হস্তে দমন এবং প্রতিরোধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​বক্তব্যের শেষে নিজের ছোট বয়সের দায়িত্ব পালনের কথা স্মরণ করে তিনি বলেন, “সে সময় বয়সে ছোট থাকায় অভিজ্ঞতার কিছু ঘাটতি ছিল, যার কারণে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। এজন্য আমি সকলের কাছে ক্ষমা চাই।” রামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ তার অতীত কর্মকাণ্ড মূল্যায়ন করে তাকে পুনরায় সুযোগ দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

উন্নয়ন, দুর্নীতিমুক্ত সেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুশাসন প্রতিষ্ঠায় সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী আনসার উল্যা ​

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি