লগইন
প্রাইম টিভি
আপডেট : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

সুন্দরবনে এসআরবি-৬ এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন জলদস্যুর সহযোগী গ্রেপ্তার

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন-২০২৬ উপলক্ষে মানববন্ধন

তিস্তাসহ উত্তরাঞ্চলের সকল পানিসম্পদ প্রকল্প বাস্তবায়ন করা হবে রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শাহজাদপুরে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পুলিশের

সোনারগাঁয়ে ঘরে ঢুকে নারীকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

সিডরের ক্ষত আজও দাগ কাটে উপকূলবাসীর হৃদয়ে

ছবিঃ সংগৃহীত

১৫ নভেম্বর ২০০৭: প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছিল দেশের দক্ষিণাঞ্চল

১৫ নভেম্বর ২০০৭। বাংলাদেশের উপকূলীয় জনপদের ইতিহাসে এক ভয়াবহ ও শোকাবহ দিন। এদিন প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘সিডর’-এর আঘাতে লন্ডভন্ড হয়ে যায় দেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। মুহূর্তেই তছনছ হয়ে যায় হাজারো মানুষের সাজানো সংসার। কেড়ে নেয় অসংখ্য প্রাণ, নিঃস্ব করে যায় হাজারো পরিবারকে।

২০০৭ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় ভয়াবহ শক্তি নিয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগের প্রবল বাতাস, জলোচ্ছ্বাস আর উত্তাল সমুদ্রের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়ে উপকূলীয় অঞ্চল। বিশেষ করে বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, খুলনা ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

প্রলয়ংকরী এই ঝড়ে মুহূর্তেই ভেঙে পড়ে অসংখ্য কাঁচা-পাকা ঘর-বাড়ি। উপড়ে যায় হাজার হাজার গাছপালা। নদ-নদীর পানি ঢুকে পড়ে লোকালয়ে প্রবেশ করে। ভেসে যায় ঘরবাড়ি, গবাদিপশু ও ফসলের ক্ষেত। বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। স্বজন হারানোর কান্না আর বেঁচে থাকার আকুতি ছড়িয়ে পড়ে চারদিকে।

সরকারি হিসাব অনুযায়ী, সিডরের আঘাতে বাংলাদেশে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। আহত হন হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয় লাখ লাখ পরিবার। ধ্বংস হয় অসংখ্য ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও ফসলি জমি।
তবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং রেড ক্রসের প্রাথমিক ও বেসরকারি হিসাব মতে সারাদেশে মৃতের সংখ্যা ১০ থেকে ১৫ হাজার পর্যন্ত বলে ধারণা করা হয়। উপকূলীয় অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী এই সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছিল। বিশেষ করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ৫০০টিরও বেশি নৌকায় থাকা ৩ হাজার এর বেশি জেলের নিখোঁজ হওয়ার বিষয়টি বেসরকারি হিসাবে যুক্ত করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের পর শুরু হয় বেঁচে থাকার নতুন সংগ্রাম। খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও আশ্রয়ের সংকটে পড়ে উপকূলের মানুষ। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারের উদ্যোগে শুরু হয় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম। ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে বিপর্যস্ত জনপদ।

আজ ১৫ নভেম্বর। ভয়াল সিডরের ১৯ বছর পূর্ণ হলো। সময়ের ব্যবধানে অনেক ক্ষতচিহ্ন মুছে গেছে, নতুন করে গড়ে উঠেছে ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট কিন্তু যারা সেদিন স্বজন হারিয়েছেন, যাদের চোখের সামনে তলিয়ে গেছে সাজানো সংসার, তাঁদের হৃদয়ে সেই স্মৃতি আজও অমলিন।

সিডর আমাদের শিখিয়েছে, প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায় হতে পারে। একই সঙ্গে শিখিয়েছে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কবার্তা, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, সচেতনতা এবং দ্রুত উদ্ধার কার্যক্রম কতটা জরুরি।

প্রতিবছর ১৫ নভেম্বর ফিরে আসে। ফিরে আসে সেই ভয়াল রাতের স্মৃতি। উপকূলবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে যেন কোনো প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিতে না পারে আর কোনো প্রাণ, তছনছ না হয় কোনো পরিবারের স্বপ্নের ঠিকানা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সিডরের ক্ষত আজও দাগ কাটে উপকূলবাসীর হৃদয়ে

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি