চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের ‘বিশেষ সহকারী’ হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও রাজপথের সক্রিয় সংগঠক মোহাম্মদ মহিউদ্দীন (সাগর)।
সংসদ সদস্যের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মহিউদ্দীন সাগর সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাঠগড় এলাকার ইসহাক মিয়ার ছেলে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে তিনি নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি এবং সংসদ সদস্য কর্তৃক অর্পিত অন্যান্য সাংগঠনিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলন ও রাজপথের সংগ্রামে সামনের সারিতে থাকা এ তরুণ নেতাকে মূল্যায়িত করায় চন্দনাইশ ও উত্তর সাতকানিয়া অঞ্চল জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা গেছে।
স্থানীয় রাজনৈতিক কর্মীদের সূত্রে জানা যায়, বিগত সরকারের শাসনামলে রাজনৈতিক কারণে মহিউদ্দীন সাগরের ওপর একাধিকবার হামলা-মামলা ও শারীরিক নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। প্রতিকূল পরিস্থিতিতে বহু নির্যাতনের শিকার হয়েও তিনি রাজপথ থেকে পিছিয়ে যাননি। একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে উপযুক্ত সম্মান দেওয়ায় স্থানীয় নেতাকর্মীরা সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিএনপি নেতা নুর মোহাম্মদ নুরু জানান, "বিগত আন্দোলন-সংগ্রামে সাগর ভাই যে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন, সংসদ সদস্য তাঁকে তার যথাযথ মূল্যায়ন করেছেন। এ সিদ্ধান্তের ফলে চন্দনাইশ-সাতকানিয়ার তরুণ সমাজ ও ত্যাগী কর্মীদের মধ্যে কাজের আগ্রহ ও উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে।"
নিজের প্রতিক্রিয়ায় মোহাম্মদ মহিউদ্দীন সাগর বলেন, "মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ ভাই আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি আজীবন নিষ্ঠা, সততা ও একাগ্রতার সাথে তার মর্যাদা রক্ষা করব। চট্টগ্রাম-১৪ আসনকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে উন্নয়নমূলক তদারকিতে নিজেকে সম্পূর্ণ নিবেদিত রাখব। এ দায়িত্ব পালনে আমি এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।"

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন