নওগাঁ সদর উপজেলায় টাস্কফোর্সের অভিযানে ২৪৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। এ সময় মোস্তাফা আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় এ অভিযান চালানো হয়।
১৬ বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি, প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করে। আটক মোস্তাফা আলী ওই এলাকার বাসিন্দা।
উদ্ধার করা শিবলিঙ্গ ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন