লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার- আটক- ৪

বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার- আটক- ৪

সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ  ( জামালপুর)  :

জামালপুরের বকশীগঞ্জের দত্তেরচর নামক স্থানের হাইওয়ে সড়কের পাশের একটি ঝোপ থেকে রোজিনা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে । এ ঘটনার ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে বকশীগঞ্জ থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রোজিনা আক্তার(৩০) বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচরের ওয়াজেদ আলীর মেয়ে।

এ ঘটনায় নিহতের শাশুড়ি নুরেদা বেগম(৭০), ভাসুর  কোব্বাত আলী(৫০), কোব্বাত আলীর স্ত্রী রেনেকা  বেগম(৪০)  ও কাশেমের স্ত্রী  জহুরা বেগম(৫০)সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর)  জুমার নামাজের পর রোজিনা নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা । সোমবার ভোরে দত্তেরচর নামক স্থানে হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন সেখানে গিয়ে অর্ধগলিত  একটি লাশ দেখতে পান। পরে স্বজনরা লাশটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করে।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ঘটনার পরই  নিহতের স্বামী পলাতক রয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। পুলিশ  চারজনকে আটক করেছে । 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার- আটক- ৪

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ  ( জামালপুর)  :

জামালপুরের বকশীগঞ্জের দত্তেরচর নামক স্থানের হাইওয়ে সড়কের পাশের একটি ঝোপ থেকে রোজিনা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে । এ ঘটনার ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে বকশীগঞ্জ থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রোজিনা আক্তার(৩০) বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচরের ওয়াজেদ আলীর মেয়ে।

এ ঘটনায় নিহতের শাশুড়ি নুরেদা বেগম(৭০), ভাসুর  কোব্বাত আলী(৫০), কোব্বাত আলীর স্ত্রী রেনেকা  বেগম(৪০)  ও কাশেমের স্ত্রী  জহুরা বেগম(৫০)সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর)  জুমার নামাজের পর রোজিনা নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা । সোমবার ভোরে দত্তেরচর নামক স্থানে হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন সেখানে গিয়ে অর্ধগলিত  একটি লাশ দেখতে পান। পরে স্বজনরা লাশটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করে।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ঘটনার পরই  নিহতের স্বামী পলাতক রয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। পুলিশ  চারজনকে আটক করেছে । 

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি