সবুজ হোসেন, নওগাঁ:
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও স্কুল পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, নওগাঁ এবং বাংলাদেশ শিশু একাডেমি, নওগাঁর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা এবং তাদের সম্ভাবনা বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়।
কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ই ছিল এই আয়োজনের মূল বার্তা।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন