শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে
লিজেন্ডারি ক্রিকেট লিগ সিজন ১ এর ফাইনাল খেলায় ফাহিম আফিফ এলিভেন ক্রিকেট ক্লাব বিজয়ী হয়েছে। শুক্রবার বেলা ৪ টায় আমবাগ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত কোনাবাড়ী সমাজ কল্যাণের সংঘের আয়োজনে লিজেন্ডারি ক্রিকেট লীগ সিজন- ১ এর আমবাগ সমাজকল্যাণ সংঘ বনাম ফাহিম আফিফ এলিভেন ক্রিকেট ক্লাব এর মধ্যকার খেলায় ফাহিম আফিফ এলিভেন ক্রিকেট ক্লাব জয় লাভ করে।উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। এসময় তিনি বলেন ক্রিকেট সারাবিশ্বের একটি জনপ্রিয় খেলা।এই খেলা দেখে মানুষের আবেগ,আনন্দ ও বিনোদনের সঞ্চার হয়।মানুষের মাঝে এক ভালোলাগার অনুভূতি জাগরিত হয়।
আর যারা এই খেলা খেলে; সেইসব খেলোয়াড়দের শরীর ও মন দুটোই ভালো থাকে।তাদের মাঝে শৃঙ্খলা ও নেতৃত্ববোধের দক্ষতা তৈরী হয়।সাজ্জাদুর রহমান মামুন আরও বলেন,খেলাধূলা মানুষের শরীর ও মন ভালো থাকার পাশাপাশি দেশপ্রেম জাগিয়ে তোলে এবং যুব সমাজকে
অন্যায়-অনিয়ম ও মাদকের ভয়াল থাবা থেকে দুরে
রেখে গঠনমূলক কার্যক্রমে উৎসাহিত করে।অতএব
যুব সমাজকে গঠনমূলক কাজে অগ্রসর হতে ও সুন্দর সমাজ বিনির্মানে খেলাধূলার বিকল্প নেই।
কোনাবাড়ী মেট্টো বিএনপির সাবেক প্রচার
সম্পাদক মাসুদ আহমেদ রানার সঞ্চালনায় সভাতিত্ব করেন ১০ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি সেলিম সরকার। এ সময় উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ,১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন,কোনাবাড়ী মেট্রো থানা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন হৃদয়,১০ নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর,বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ আনোয়ার পল্লব, ১০ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন জয়,১১ নং ওয়ার্ড যুব দলের প্রচার সম্পাদক আতাউর রহমান প্রমুখ।এছাড়াও স্থানীয় রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় সহস্রাধিক ক্রিকেট প্রেমী দর্শক উপস্থিত থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার ফ্রিজ এবং ২য় পুরস্কার এলইডি টিভি তুলে দেন প্রধান অতিথি সাজ্জাদুর রহমান মামুনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন