লগইন
প্রাইম টিভি

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন

মামুন চৌধুরী, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের এক নেতার দুই হাত ও দুই পায়ের রগ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

রোববার মধ্যরাতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানার সীমান্তবর্তী এলাকার একটি ইটভাটায় এ ঘটনা ঘটে বলে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান।

আহত বশির উদ্দিন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। তিনি সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মো. মনিরের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ বলেন, তাৎক্ষণিকভাবে কারা এ হামলায় জড়িত তা নির্দিষ্ট করে বলা না গেলেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

হামলাকারীরা আহত বশিরের পরিচিত দাবি করে সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, “হামলাকারীরা বশিরের বন্ধুবান্ধব এবং তাদের বাড়িও সদর উপজেলায়। গভীর রাতে কেন তাকে ইটভাটায় নিয়ে যাওয়া হলো এবং কারা কুপিয়ে জখমের ঘটনায় সরাসরি যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ এনে সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

তবে ছাত্রলীগের এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও অপপ্রচার’ বলেছে ছাত্রদল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মামুন চৌধুরী, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের এক নেতার দুই হাত ও দুই পায়ের রগ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

রোববার মধ্যরাতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানার সীমান্তবর্তী এলাকার একটি ইটভাটায় এ ঘটনা ঘটে বলে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান।

আহত বশির উদ্দিন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক। তিনি সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মো. মনিরের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ বলেন, তাৎক্ষণিকভাবে কারা এ হামলায় জড়িত তা নির্দিষ্ট করে বলা না গেলেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

হামলাকারীরা আহত বশিরের পরিচিত দাবি করে সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, “হামলাকারীরা বশিরের বন্ধুবান্ধব এবং তাদের বাড়িও সদর উপজেলায়। গভীর রাতে কেন তাকে ইটভাটায় নিয়ে যাওয়া হলো এবং কারা কুপিয়ে জখমের ঘটনায় সরাসরি যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ এনে সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

তবে ছাত্রলীগের এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও অপপ্রচার’ বলেছে ছাত্রদল।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি