লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আল-আরাফাহ ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে  সংবর্ধনা ও নবীন বরণ

বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন l

নিয়োগে বাণিজ্যের অভিযোগ তুলে পুনঃ নিয়োগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

৩ মাস পর বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন নারায়ণগঞ্জ যুবদল নেতা সজীব

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন।

সাহস থাকলে এখনি দেশে আসেন; ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না---জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দসহ ১৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দসহ ১৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড

আল-আরাফাহ ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আল-আরাফাহ ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র গোবিন্দগঞ্জ শাখার উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 এ উপলক্ষে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং গ্রাহকদের মধ্যে খাবার ও মিষ্টি বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সম্প্রতি গোবিন্দগঞ্জ শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং এফএভিপি ও অপারেশন ম্যানেজার রুহুল আনোয়ার চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য ও আলোচনায় অংশ নেন সমাজসেবক আবুল লেইছ মোহাম্মদ কাহার, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কবি আনোয়ার হোসেন রনি, ব্যবসায়ী হাজী সামছুল হুদা, মুহিবুর রহমান মুহিব, সামছুল ইসলাম, আতাউল মগনী, মোত্তার হোসেন, মাওলানা তাজ উদ্দিন, আপ্তাব উদ্দিন, জুনেদ আহমদ, এসপিও বিনিয়োগ ইনচার্জ তোফাজ্জুল হোসাইন, ইও-জিবি কর্মকর্তা সালমান চৌধুরী, শাহ আলমসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক গ্রাহক।

আলোচনা সভায় বক্তারা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দীর্ঘ পথচলা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় এর ভূমিকা এবং গ্রাহকসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণে আরও উৎসাহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের কল্যাণ এবং দেশের সমৃদ্ধি কামনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

 পরে ব্যাংকের গ্রাহক ও উপস্থিত অতিথিদের মধ্যে মিষ্টি ও খাবার বিতরণ করা হয়। এ সময় শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান বলেন, দীর্ঘ ৩১ বছরের পথচলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। গোবিন্দগঞ্জ শাখাতেও দিন দিন গ্রাহকের সংখ্যা বাড়ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবা প্রদানে শাখার কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করছেন। ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আল-আরাফাহ ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি