লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১১

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি : 

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলার বলিহার সেতুর কাছে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বলিহার সেতুর কাছে সড়কে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), নওগাঁ সদর থানা-পুলিশ ও ভীমপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশ জানায়, বেলা আনুমানিক সাড়ে ১টার দিকে ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী সেখানে জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাঁদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কয়েকজন ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় আত্মরক্ষা ও জানমাল রক্ষার্থে পুলিশ চারটি ফাঁকা গুলি ছোড়ে বলে পুলিশ জানিয়েছে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার মাহমুদপুর এলাকার সাকিব হাসান (২২), চক খলিল পৌরইল এলাকার জুবায়ের হোসেন (১৯), চক মহেশপুর এলাকার মেহেদী হাসান ওরফে পলাশ (২৮), শুভরাজপুর কৃষ্ণপুর এলাকার সাকিব (১৯) ও চক খলিল পৌরইল এলাকার সামিউল (১৯); নওগাঁ সদর উপজেলার চকজিল চন্দ্রিপুর এলাকার আমিনুল (৩৫); আত্রাই উপজেলার হাটকালুপাড়া চরকতলা এলাকার সজল (২২), পাইকড়া এলাকার শামীম প্রামাণিক (২৭) ও একই এলাকার শামীম উদ্দিন প্রামাণিক (২৩); মহাদেবপুর উপজেলার শ্রীরামপুর এলাকার আরাফাত রহমান ওরফে আকাশ (১৯) এবং বামনছাতা এলাকার নাইম হোসাইন (১৯)।

নওগাঁর পুলিশ সুপার বলেন, জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী যেকোনো ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১১

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি : 

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলার বলিহার সেতুর কাছে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বলিহার সেতুর কাছে সড়কে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), নওগাঁ সদর থানা-পুলিশ ও ভীমপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশ জানায়, বেলা আনুমানিক সাড়ে ১টার দিকে ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী সেখানে জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাঁদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কয়েকজন ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় আত্মরক্ষা ও জানমাল রক্ষার্থে পুলিশ চারটি ফাঁকা গুলি ছোড়ে বলে পুলিশ জানিয়েছে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার মাহমুদপুর এলাকার সাকিব হাসান (২২), চক খলিল পৌরইল এলাকার জুবায়ের হোসেন (১৯), চক মহেশপুর এলাকার মেহেদী হাসান ওরফে পলাশ (২৮), শুভরাজপুর কৃষ্ণপুর এলাকার সাকিব (১৯) ও চক খলিল পৌরইল এলাকার সামিউল (১৯); নওগাঁ সদর উপজেলার চকজিল চন্দ্রিপুর এলাকার আমিনুল (৩৫); আত্রাই উপজেলার হাটকালুপাড়া চরকতলা এলাকার সজল (২২), পাইকড়া এলাকার শামীম প্রামাণিক (২৭) ও একই এলাকার শামীম উদ্দিন প্রামাণিক (২৩); মহাদেবপুর উপজেলার শ্রীরামপুর এলাকার আরাফাত রহমান ওরফে আকাশ (১৯) এবং বামনছাতা এলাকার নাইম হোসাইন (১৯)।

নওগাঁর পুলিশ সুপার বলেন, জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী যেকোনো ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি