লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর মান্দায় বাড়িতে একা পেয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নওগাঁয় সরকারি খাস বিল দখল করে মাছ চাষ, বন্ধ নৌপথ পাঁচ মাসেও অভিযোগের কার্যকর ব্যবস্থা নেই

পচা-বাসি উপকরণ ব্যবহারের দায়ে সিংগাইরে বেকারিকে জরিমানা

মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশি অভিযান: মৎস্য অফিসের এক স্টাফসহ আটক

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জ্বালানি তেল কম দেওয়া ও অবৈধ এলপিজি বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ চারজনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

সাজু মিয়া বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। নিহতরা হলেন সজিব, সামিয়া ও শিশু সামিন। তবে তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজের দুই দিন পর শনিবার সকাল ৮টার দিকে বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হেলাল উদ্দিনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী বৈদ্যার বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে মেঘনা নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে পানিতে ডুবে যায়। এ সময় আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

পরে রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই পরিবারের হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন নিখোঁজ ছিলেন।

দুই দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নদীতে উদ্ধার অভিযান চালানোর পর শনিবার সকালে আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় সজিব, সামিয়া ও শিশু সামিনের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন। তার মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশের অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ চারজনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাজু মিয়া বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। নিহতরা হলেন সজিব, সামিয়া ও শিশু সামিন। তবে তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজের দুই দিন পর শনিবার সকাল ৮টার দিকে বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হেলাল উদ্দিনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী বৈদ্যার বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে মেঘনা নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে পানিতে ডুবে যায়। এ সময় আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

পরে রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই পরিবারের হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন নিখোঁজ ছিলেন।

দুই দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নদীতে উদ্ধার অভিযান চালানোর পর শনিবার সকালে আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় সজিব, সামিয়া ও শিশু সামিনের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন। তার মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশের অভিযান চলছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি