বাসনে বাবুল চেয়ারম্যান এর বিরুদ্ধে হিন্দুূদের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ
শফিকুল ইসলাম শামীম, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের বাসনে হিন্দু সম্প্রদায়ের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বাসনের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বাবুলের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, এই এলাকার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছে প্রায় ৭০টি পরিবারের প্রায় ৫ শতাধিক লোক। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুনীল চন্দ্র মনি দাশ বলেন,
আমাদের ৪০ বছরের চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ করে দিয়েছে এই এলাকার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বাবুল।ফলে এই এলাকার হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য ধর্মের প্রায় ৫ শতাধিক মানুষ দুর্ভোগে পড়েছে।তিনি বলেন আমাদের ছেলেমেয়েরা প্রতিদিন যে পথে স্কুলে যেতো সেই পথ বন্ধ করে দিয়েছে চেয়ারম্যান বাবুল সাহেব।যে পথে প্রতিদিন আমাদের বিভিন্ন কাজে যেতে হয় সেই পথ আজ থেকে ১০ দিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে।বন্ধ করে দেওয়ার পর কোনো রাস্তা না থাকায় আমাদের ছেলে মেয়েসহ আমরা শসানের ওপর দিয়ে কোনোমতে কাজের জন্য বাইরে বের হই।এই অবস্থায় আমাদের প্রতিদিনের চলাচল ও কাজকর্ম করতে খুব কষ্ট হচ্ছে!তাদের
প্রতিদিনের এই কষ্ট থেকে রক্ষা পেতে উক্ত পথটি খুলে দেওয়ার দাবী জানান তিনি।এই বিষয়ে
সংকর চন্দ্র মনি দাশ বলেন বাসনের টান কড্ডায়
অবস্থিত চেয়ারম্যান বাড়ীর ঢালের পাশে আমাদের যাতায়াতের ৪০ বছরের পুরনো রাস্তাটি ১০ দিন হলো বন্ধ করে দিয়েছে এই এলাকার সাবেক চেয়ারম্যান বাবুল সাহেব।এই রাস্তা ছাড়া চলাচলের জন্য আমাদের বিকল্প কোনো পথ নাই। ১০ দিন যাবৎ আমাদের ছেলে- মেয়েদের স্কুলে যেতে কষ্ট হচ্ছে।আমাদের প্রতিদিনের সকল কাজের বেঘাত ঘটছে।ওনারা প্রভাবশালী। তাই ওনাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ
করার সাধ্য নাই আমাদের।কারো সহযোগিতা চাইতে গেলে তারা আমাদের ভয়-ভীতি দেখায়,আমাদের বিভিন্ন সময় হুমকি দেয়।ওনার জন্য আমরা সব সময় আতঙ্কে থাকি।তাদের এই সমস্যা সমাধান তথা দুর্ভোগ লাঘব করতে রাস্তা খুলে দিতে সরকার ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভুগী ও স্থানীয়রা।
এই বিষয়ে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী সুনীল চন্দ্র মনি দাশ।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন