লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

টাঙ্গাইলে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

আব্দুল্লাহ আল মাসুদ: টাঙ্গাইল প্রতিনিধি

“সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকালে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে সদর হাসপাতালের গেটে গিয়ে শেষ হয়।

এর আগে জেলা ফার্মাসিস্ট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ড্যাব টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ড্যাবের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. মো. শাহআলম তালুকদার এবং টাঙ্গাইল ডি-ফ্যাবের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম।

টাঙ্গাইল ডি-ফ্যাবের আহ্বায়ক সুরুজ্জামান বসনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও ১০ গ্রেডে উন্নিতকরণের দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আব্দুল্লাহ আল মাসুদ: টাঙ্গাইল প্রতিনিধি

“সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকালে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে সদর হাসপাতালের গেটে গিয়ে শেষ হয়।

এর আগে জেলা ফার্মাসিস্ট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ড্যাব টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ড্যাবের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. মো. শাহআলম তালুকদার এবং টাঙ্গাইল ডি-ফ্যাবের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম।

টাঙ্গাইল ডি-ফ্যাবের আহ্বায়ক সুরুজ্জামান বসনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও ১০ গ্রেডে উন্নিতকরণের দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি