কর্মসূচিতে উপস্থিত কর্মকর্তা ও প্রতিনিধিরা চালক, যাত্রী এবং পথচারীদের মাঝে নিরাপদ সড়ক ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় এবং চালক ও পথচারীদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের উপপরিচালক প্রকৌশলী এ টি এম মইনুল হাসান জানান, সড়ক দুর্ঘটনা রোধে কেবল চালকদের সচেতনতাই যথেষ্ট নয়; যাত্রী ও পথচারীসহ সড়কের প্রতিটি ব্যবহারকারীকে সমানভাবে দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে সকলের ইতিবাচক আচরণ নিশ্চিত করা গেলে দুর্ঘটনার হার বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।
রোড-শো চলাকালে সড়কে চলাচলকারী পথচারী, যাত্রী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। নিয়মিত এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সড়কে মৃত্যুর মিছিল থামিয়ে একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন আয়োজকরা।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন