লগইন
প্রাইম টিভি

গাজীপুরে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা

শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:

‎গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং অবৈধভাবে সিএনজি সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ সময় প্রতিষ্ঠানগুলোকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

‎বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত  কোনাবাড়ীর আমবাগ ও রাজাবাড়ি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান। জেলা এনএসআই, গাজীপুরের তথ্যের ভিত্তিতে যৌথভাবে এসব অভিযান পরিচালিত হয়।

‎অভিযান সূত্রে জানা যায়, আমবাগের ১০ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় বিল্লাল মাতব্বরের মসজিদসংলগ্ন জোস ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে বাদামের বার, তিলের নাড়ু ও চানাচুর উৎপাদন এবং অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি মুজিবুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎একই এলাকার এমএম গার্মেন্টস-সংলগ্ন রসরাজ সুইটস কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে রসগোল্লা, চমচম, রসমালাই ও দই উৎপাদন এবং পাইকারি বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এ ছাড়া কোনাবাড়ীর রাজাবাড়ী এলাকায় রুবেল ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনে অবৈধভাবে গাড়িতে করে সিএনজি সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১৩(গ) ধারায় ১ লাখ, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১ লাখ, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১০(জে) ধারায় ১ লাখ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানে পরিচালিত অভিযানে মোট চার লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে বলে অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

গাজীপুরে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি