তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৪ অক্টোবর) সকালে বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরেন প্রতিনিধিরা। এসব সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এ সময় তাঁকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন।
বিষয় : রাষ্ট্রপতি

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৪ অক্টোবর) সকালে বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরেন প্রতিনিধিরা। এসব সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এ সময় তাঁকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন