বিপ্লব মল্লিক, মোংলা (বাগেরহাট):
আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, গোপন ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মোংলা পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি, গোপন ষড়যন্ত্র ও অপপ্রচারে জড়িত রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিকে কেন্দ্র করে মোংলা শহরের প্রধান সড়কগুলোতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন