লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

মোঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনার মোড় থেকে মাছপাড়া ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রমই যথেষ্ট নয়; বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে।

এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মোঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনার মোড় থেকে মাছপাড়া ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রমই যথেষ্ট নয়; বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে।

এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি