লগইন
প্রাইম টিভি

ভোলাহাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলাহাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইফতে সোহা তমাল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত ভোলাহাট উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ইফতে সোহা তমাল নামো মুশরীভূজা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুস শুকুর ও মোছা. আলিয়া বেগমের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের ডিডি চৌধুরী ইমরুল হাসান জানান, এ ঘটনায় উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ভোলাহাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইফতে সোহা তমাল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত ভোলাহাট উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ইফতে সোহা তমাল নামো মুশরীভূজা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুস শুকুর ও মোছা. আলিয়া বেগমের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের ডিডি চৌধুরী ইমরুল হাসান জানান, এ ঘটনায় উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি