লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে অভিনব কায়দায় ইয়াবা পাচার: ১৪ হাজার ইয়াবাসহ দুই জন আটক।

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।

কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকায় মোটরসাইকেলে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন কক্সবাজার সদরের দিকে আসছে। এর ভিত্তিতে লিংক রোড রেলক্রসিং এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে সেটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)।

অভিযানে ইয়াবার পাশাপাশি নগদ ৬ হাজার ২০০ টাকা, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে জব্দ করা আলামতসহ তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে অভিনব কায়দায় ইয়াবা পাচার: ১৪ হাজার ইয়াবাসহ দুই জন আটক।

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।

কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকায় মোটরসাইকেলে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন কক্সবাজার সদরের দিকে আসছে। এর ভিত্তিতে লিংক রোড রেলক্রসিং এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে সেটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)।

অভিযানে ইয়াবার পাশাপাশি নগদ ৬ হাজার ২০০ টাকা, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে জব্দ করা আলামতসহ তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি