সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ ( জামালপুর) :
জামালপুরের বকশীগঞ্জে দৈনিক মানবকন্ঠের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারি বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মানববন্ধনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে জামালপুর হাইওয়ে সড়কে মানববন্ধন করেন বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে সাংবাদিকরা মোয়াজ্জেম হোসেন হেলালির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান । মানববন্ধন শেষে বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন, সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাত্তি উল হাফিজ বাবু। বক্তারা বলেন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কলম থামিয়ে দেওয়া যাবে না। সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ঘটনা উপস্থাপন করে পেশাগত দায়িত্ব পালন করবে এটাই সত্য। তারা বলেন, কারো রক্ত চক্ষুকে ভয় করে এবং হয়রানির ভয়ে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব থেকে দূরে যাবে না । তারা বলেন, মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন