বেলাল খান, মাদারীপুর প্রতিনিধি |
মাদারীপুর সদর উপজেলার গৈদী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর উপজেলার গৈদী এলাকার সার্বিক ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় সন্দেহভাজন চার যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চয়ন (২২), ফারদিন আহমেদ শুভ (২৮), আফজাল জামান (২৪) ও শামীম মোল্লা (২৫)।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেলাল খান, মাদারীপুর প্রতিনিধি |
মাদারীপুর সদর উপজেলার গৈদী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর উপজেলার গৈদী এলাকার সার্বিক ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় সন্দেহভাজন চার যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চয়ন (২২), ফারদিন আহমেদ শুভ (২৮), আফজাল জামান (২৪) ও শামীম মোল্লা (২৫)।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন