সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁর রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) টানা অভিযান চালিয়ে নওগাঁ, বগুড়া, নাটোর ও জয়পুরহাটের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—বগুড়ার আদমদিঘীর চা বাগান কলোনির মো. মনিরুল ইসলাম ওরফে বাইরুল ওরফে বেলাল (৩৮) এবং নওগাঁর রানীনগরের রাজাপুর এলাকার মো. নাহিদ হোসেন (২২)।
পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রানীনগর-আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় ধারালো হাসুয়া ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কয়েকজন পথচারীর কাছ থেকে কয়েক হাজার টাকা ও ৬-৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র। এ সময় কয়েকজনকে মারধর করে আহত করা হয় এবং দুজনকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, রানীনগর ও আত্রাই থানা পুলিশের সমন্বয়ে বিশেষ দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি, সাক্ষ্য-প্রমাণ ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে আসামিদের শনাক্তের পর টানা ৪৮ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ওই সড়কে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার নাহিদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে।
তাদের কাছ থেকে ভুক্তভোগীর একটি মোবাইল ফোনসহ কয়েকটি মোবাইল ফোন ও একটি হাসুয়া জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই ও দস্যুতা দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন