লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অভিযানে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

মোঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাখি আটকে রাখা ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায়। পরে আমবাগানের ভেতর থেকে খাঁচায় বন্দি অবস্থায় ২৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর পাখিগুলোকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বন্যপ্রাণী শিকার, আটক ও অবৈধভাবে বিক্রি থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের অভিযানে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মোঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাখি আটকে রাখা ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায়। পরে আমবাগানের ভেতর থেকে খাঁচায় বন্দি অবস্থায় ২৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর পাখিগুলোকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বন্যপ্রাণী শিকার, আটক ও অবৈধভাবে বিক্রি থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি