লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মোংলায় ইউনিয়ন বিএনপি'র মতবিনিময় সভা।

মোংলায় ইউনিয়ন বিএনপি'র মতবিনিময় সভা।
মতবিনিময় সভা

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় ৪'নং মিঠাখালী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০'সেপ্টেম্বর) বিকেলে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের খানজাহান আলী বাজারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৪'নং মিঠাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ রকিবুল ইসলামের সভাপতিত্বে ও ৪'নং মিঠাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মোঃ সেলিমের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় মোংলা উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আবু হোসেন পানি, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম ও ৪'নং মিঠাখালী ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ আলম ফকির'সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকে মনোনীত করবে আমরা তার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ পরিচালনা করবো। এবং দলের ঐক্য বিনষ্ট করা যাবে না। নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে। দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখে শুনে বুঝে মনোনয়ন দেবে। সেখানে কেউ দলের ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন না। সরকার তখনই শক্তিশালী, যখন দল ঐক্যবদ্ধ। কেউই অধৈর্য হবেন না। কেউই দলের বাইরে চিন্তা করবেন না। মনে রাখবেন, গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে সকলের সামনে সুযোগ আসবে। কিন্তু আপনারা যদি অস্থির হয়ে যান, অধৈর্য হয়ে যান, দল দুর্বল হয়ে যাবে, সরকার দুর্বল হবে।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মোংলায় ইউনিয়ন বিএনপি'র মতবিনিময় সভা।

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় ৪'নং মিঠাখালী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০'সেপ্টেম্বর) বিকেলে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের খানজাহান আলী বাজারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৪'নং মিঠাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ রকিবুল ইসলামের সভাপতিত্বে ও ৪'নং মিঠাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মোঃ সেলিমের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় মোংলা উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আবু হোসেন পানি, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম ও ৪'নং মিঠাখালী ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ আলম ফকির'সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকে মনোনীত করবে আমরা তার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ পরিচালনা করবো। এবং দলের ঐক্য বিনষ্ট করা যাবে না। নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে। দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখে শুনে বুঝে মনোনয়ন দেবে। সেখানে কেউ দলের ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন না। সরকার তখনই শক্তিশালী, যখন দল ঐক্যবদ্ধ। কেউই অধৈর্য হবেন না। কেউই দলের বাইরে চিন্তা করবেন না। মনে রাখবেন, গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে সকলের সামনে সুযোগ আসবে। কিন্তু আপনারা যদি অস্থির হয়ে যান, অধৈর্য হয়ে যান, দল দুর্বল হয়ে যাবে, সরকার দুর্বল হবে।’

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি