লগইন
প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

সামাজিক মাধ্যমে সমালোচনার জেরে গ্রেপ্তার অযৌক্তিক’: গাজীপুরে নাহিদ ইসলাম

মোংলা বন্দরে ৮ হাজার ২৫০ টন চিটাগুড় নিয়ে বিদেশি জাহাজ মভি হাই-হং

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

কালিয়াকৈরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, “নিষিদ্ধ সংগঠনের মাথাচাড়া দেওয়ার চেষ্টা যুবদল মেনে নেবে না”

নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী'র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার।

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী'র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার।

সামাজিক মাধ্যমে সমালোচনার জেরে গ্রেপ্তার অযৌক্তিক’: গাজীপুরে নাহিদ ইসলাম

সামাজিক মাধ্যমে সমালোচনার জেরে গ্রেপ্তার অযৌক্তিক’: গাজীপুরে নাহিদ ইসলাম
সামাজিক মাধ্যমে সমালোচনার জেরে গ্রেপ্তার অযৌক্তিক’: নাহিদ ইসলাম

আনিসুল ইসলাম

সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় দেশের নাগরিকদের সন্ত্রাসী কায়দায় গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, “এ ধরণের পদক্ষেপে জনগণের মৌলিক অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বর্তমান সরকার ধীরে ধীরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতো স্বৈরাচারী রূপে আবির্ভূত হচ্ছে।”

​মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক দলীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করে এনসিপি।

​পোশাক শ্রমিকদের মজুরি প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “সরকার সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেও গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির যে যৌক্তিক দাবি রয়েছে, তার প্রতি এনসিপির পূর্ণ সমর্থন রয়েছে।”

​সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, “আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতারা একচ্ছত্র আধিপত্য বিস্তার শুরু করেছেন। সরকার ও নির্বাচন কমিশন যদি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যর্থ হয়, তবে তাদের পদত্যাগ করতে হবে। বিগত স্বৈরাচারী সরকারের মতো আবারও দলীয়করণ বা প্রহসনের নির্বাচন করার চেষ্টা করা হলে এনসিপি তা প্রতিহত করতে রাজপথে নামবে।”

​সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, এবং ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সামাজিক মাধ্যমে সমালোচনার জেরে গ্রেপ্তার অযৌক্তিক’: গাজীপুরে নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

আনিসুল ইসলাম

সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় দেশের নাগরিকদের সন্ত্রাসী কায়দায় গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, “এ ধরণের পদক্ষেপে জনগণের মৌলিক অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বর্তমান সরকার ধীরে ধীরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতো স্বৈরাচারী রূপে আবির্ভূত হচ্ছে।”

​মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক দলীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করে এনসিপি।

​পোশাক শ্রমিকদের মজুরি প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “সরকার সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেও গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির যে যৌক্তিক দাবি রয়েছে, তার প্রতি এনসিপির পূর্ণ সমর্থন রয়েছে।”

​সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, “আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতারা একচ্ছত্র আধিপত্য বিস্তার শুরু করেছেন। সরকার ও নির্বাচন কমিশন যদি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যর্থ হয়, তবে তাদের পদত্যাগ করতে হবে। বিগত স্বৈরাচারী সরকারের মতো আবারও দলীয়করণ বা প্রহসনের নির্বাচন করার চেষ্টা করা হলে এনসিপি তা প্রতিহত করতে রাজপথে নামবে।”

​সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, এবং ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি