গোপাল মালাকার,সাভার প্রতিনিধি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার সাভার উপজেলার দুটি গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
উপজেলার উত্তর কাউন্দিয়া ও বনগাঁও মৌজাস্থ কৃষি ও নিচু জমিতে বালু ভরাট করে দীর্ঘদিন যাবৎ ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি নামক হাউজিংয়ের কার্যক্রম পরিচালনা করে আসছিলো গোল্ডেন আই ডেভেলপার্স লি: কোম্পানী।
রাজউকের নগর পরিকল্পনা শাখার তত্ত্বাবধানে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসানের নেতৃত্বে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় আবাসন প্রকল্পটির সাইট অফিস ভাঙ্গার পাশাপাশি ড্রেজারের পাইপ ও সাইনবোর্ড ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান জানান, আবাসন প্রকল্পটি দীর্ঘদিন ধরে রাজউকের অনুমোদন না নিয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষের মাঝে প্লট বিক্রি করে প্রতারণা করে আসছিল। পরে আজ তা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এসময় প্রকল্পটির সমস্ত কার্যক্রম বন্ধ করার পাশাপাশি রাজউকের অনুমোদন না নিয়ে করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এসময় অবৈধ এই আবাসন প্রকল্পটি উচ্ছেদের সময় স্থানীয়রা দাঁড়িয়ে থেকে রাজউকের প্রতি সন্তোষ প্রকাশ করেন। অভিযানে রাজউকের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন