নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বৈশাখী টেলিভিশনের সাপাহার উপজেলা প্রতিনিধি নাসির হায়দারকে সভাপতি এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উপজেলা প্রতিনিধি রিপন হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকায় মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম (দৈনিক মানবজমিন), সহ-সভাপতি আল মামুন (দৈনিক আমার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক রতন চন্দ্র মালী (দৈনিক বাংলার অধিকার), সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (ইন্টার টিভি), দপ্তর সম্পাদক সেলিম রেজা (এনটিভি অনলাইন), প্রচার সম্পাদক আব্দুল আলিম (দৈনিক প্রত্যাশা প্রতিদিন) এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হাবীব লিটন (দৈনিক বরেন্দ্র নিউজ)।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সোহেল চৌধুরী রানা, আবু বক্কার, মোরশেদ মন্ডল ও তোফাজ্জল হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাপাহারের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন