এম শাহীন আল আমীন, জামালপুর :
জামালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল মালেক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জামালপুরের স্টেশন এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়।
নিহত মালেক সরিষাবাড়ি উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা। তিনি বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে সারের ব্যবসা করতেন ।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে আসে। নির্ধারিত সময় অতিক্রম করার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়। সে সময় আব্দুল মালেক(৫৫)দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়। ট্রেনের চাকার নিচে পড়ে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, লাশ উদ্ধার হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন