মোঃ ওয়াশিম, চট্টগ্রাম
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ—‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) ও ‘থাই হু’ (TAI HU)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
জাহাজগুলো বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।
সফরকালে জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকেরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।
এ সফরের মাধ্যমে দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যকার পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের পাশাপাশি এ শুভেচ্ছা সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সফর শেষে আগামী ২১ সেপ্টেম্বর জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন