এম.শাহীন আল আমীন, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জে মরিয়ম আক্তার নামে ৭ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। মরিয়ম তিন দিন আগে নিখোঁজ হয়ে ছিলো। এ ঘটনায় ধর্ষক জামিনুর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কাছে ধর্ষনের ঘটনা স্বীকার করেছে জামিনুর।
শনিবার(১২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে মাদারগঞ্জ উপজেলার চরলোটাবর গ্রামের জামিনুর মিয়ার বসত ঘর থেকে মরিয়ম আক্তার(৭) লাশ উদ্ধার হয়। তার বসত ঘরে মরিয়মের লাশ মাটিচাপা অবস্থায় ছিলো। মরিয়ম আক্তার একই গ্রামের বাহাদুর মিয়ার মিয়ার কন্যা।
পুলিশ জানায়, স্কুল ছাত্রী মরিয়ম আক্তার ১০ সেপ্টেম্বর সকালে বাড়ী থেকে স্কুলে যায়। স্কুল থেকে আর বাড়ী ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার ৩ দিন পর মাদারগঞ্জ মডেল থানার পুলিশ মরিয়ম আক্তারের লাশ উদ্ধার করে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ¯েœহাশীষ রায় জানান, বসত ঘরের মালিক জামিনুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জামিনুর স্বীকার করেছে হত্যার পূর্বে স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছিলো। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই জামিনুর তাকে হত্যা করে নিজ বসত ঘরের মেঝেতে মাটিচাপা দিয়ে রাখে। মামলার প্রক্রিয়া চলমান।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন