বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডের আওতাধীন, শান্তিনগর ইউনিট যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পটি চলে বিকাল ৫টা পর্যন্ত, এ সময় প্রায় শতাধিক নারী-পুরুষের বিনামূল্যে রক্ত, ডায়াবেটিস ও হেপাটাইটিস-বি পরীক্ষা করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন মুকুল। এ সময় আরো উপস্থিত ছিলেন, পাঁচলাইশ থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আবুল বাশার, ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড যুবদল নেতা মাহবুব আলম উজ্জ্বল। যুবদল নেতা মুকাদ্দাস, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ জাহাঙ্গীর, মেহেদী হাসান বিপ্লব, মোঃ শাহজাহান, মোঃ আলম মাঝি, মোঃ কবির, মোঃ বাসির, মোঃ বাবু সহ ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা, ফ্যাসিবাদী সরকারের সময়ে দীর্ঘ ১৭ বছর ধরে হামলা, মামলা ও নির্যাতন সহ্য করে, রাজপথে করা লড়াই সংগ্রামের স্মৃতি তুলে ধরেন এবং দলের ইমেজ রক্ষায় নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন