লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

‎রাঙ্গাবালীতে সুরক্ষা উদ্ধার উপকরণ বিতরণ

‎মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য ১৮০ জন সিপিপি সদস্য ও ৯০ জন যুব স্বেচ্ছাসেবকের মধ্যে সুরক্ষা ও উদ্ধার উপকরণ বিতরণ করা হয়েছে।
‎গতকাল চালিতাবুনিয়া ইউনিয়ন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন  চেয়ারম্যান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাঙ্গাবালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান।
‎সুরক্ষা ও উদ্ধার উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেয়ার বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক, মোঃ বায়েজীদ  বোস্তামী এবং প্রদৃপ্ত প্রকল্পের ব্যবস্থাপক  মোঃ জাফর আলম।
‎ কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায়  এবং জাগোনারী কতৃক বাস্তবায়িত ‘প্রদৃপ্ত’ প্রকল্পের আওতায় উপজেলার চালিতাবুনিয়া এসব উপকরণ বিতরণ করা হয়।
‎ইউনয়নের ১৮টি সিপিপি ইউনিটের ১৮০ জন সদস্যের জন্য দেওয়া হয়েছে ভেস্ট, লাইফ জ্যাকেট, হেলমেট, হেডল্যাম্প, রেইনকোট, গামবুট, রাবারের গ্লাভস, বাঁশি, লাইফ বয়া, স্ট্রেচার, মেগাফোন, সংকেত পতাকা, কুঠার, হাত করাত, রশি ও টর্চলাইটসহ বিভিন্ন উদ্ধার সরঞ্জাম। পাশাপাশি দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার কিট ও প্রয়োজনীয় ওষুধ।

‎এছাড়াও, ইউনিয়নের ৯টি গ্রুপের ৯০ জন যুব স্বেচ্ছাসেবকের মধ্যে বিতরণ করা হয়েছে ভেস্ট, রেইনকোট, হেলমেট, হেডল্যাম্প, বাঁশি, লাইফ বয়া ও মেগাফোন।
‎আয়োজকেরা জানান, দুর্যোগের সময় স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়াদান, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এসব সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের ব্যক্তিগত নিরাপত্তাও নিশ্চিত হবে।
‎উপকূলীয় ও দুর্যোগপ্রবণ রাঙ্গাবালীতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

‎রাঙ্গাবালীতে সুরক্ষা উদ্ধার উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি