লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দেয়ায় জেলেদের উপর হামলা, আহত ৪

‎মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

‎পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে জাল ফেলতে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে ৪ জেলেকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শাহআলম চৌকিদার ও তার ছেলেদের বিরুদ্ধে। আহতরা হলো, মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

‎আহত জেলেরা জানায়, গত কয়েকদিন ধরে সাগরে জাল ফেলতে জেলে ওমর ফারুকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শাহআলম। ওমর ফারুক চাঁদা না দিয়ে সকালে ৪ জেলে সহ তার ট্রলার নিয়ে মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেলেন। পরে শাহআলম চৌকিদারের ছেলে ইলিয়াস একটি ট্রলার নিয়ে তাদের কাছে গিয়ে দাবিকৃত ১ লাখ টাকা চায়। এসময় টাকা না দেয়ায় ইলিয়াস সাগর থেকে তাদের জাল নিয়ে চলে আসে। পরে শাহআলম, তার ছেলে ইলিয়াস ও রিয়াজ সহ ২০ থেকে ২৫ জন সাগরে গিয়ে ওমর ফারুক সহ তার ট্রলারে থাকা ৪ জেলের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

‎এব্যাপারে শাহআলম চৌকিদার বলেন, জাল ফেলা নিয়ে তার ছেলের সাথে কথকাটা কাটির এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। কিন্তু চাঁদার চাওয়ার কোন ঘটনা ঘটেনি। চাঁদর ঘটনাটি সম্পূর্ন বানোয়াট।

‎মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দেয়ায় জেলেদের উপর হামলা, আহত ৪

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

‎পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে জাল ফেলতে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে ৪ জেলেকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শাহআলম চৌকিদার ও তার ছেলেদের বিরুদ্ধে। আহতরা হলো, মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

‎আহত জেলেরা জানায়, গত কয়েকদিন ধরে সাগরে জাল ফেলতে জেলে ওমর ফারুকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শাহআলম। ওমর ফারুক চাঁদা না দিয়ে সকালে ৪ জেলে সহ তার ট্রলার নিয়ে মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেলেন। পরে শাহআলম চৌকিদারের ছেলে ইলিয়াস একটি ট্রলার নিয়ে তাদের কাছে গিয়ে দাবিকৃত ১ লাখ টাকা চায়। এসময় টাকা না দেয়ায় ইলিয়াস সাগর থেকে তাদের জাল নিয়ে চলে আসে। পরে শাহআলম, তার ছেলে ইলিয়াস ও রিয়াজ সহ ২০ থেকে ২৫ জন সাগরে গিয়ে ওমর ফারুক সহ তার ট্রলারে থাকা ৪ জেলের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

‎এব্যাপারে শাহআলম চৌকিদার বলেন, জাল ফেলা নিয়ে তার ছেলের সাথে কথকাটা কাটির এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। কিন্তু চাঁদার চাওয়ার কোন ঘটনা ঘটেনি। চাঁদর ঘটনাটি সম্পূর্ন বানোয়াট।

‎মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি