লগইন
প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলায় সকল পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক, আদালতে প্রেরণ

বাগেরহাটে শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২, পরিতক্ত অবস্থায় পিস্তল উদ্ধার।

তুচ্ছ ঘটনায় মর্মান্তিক পরিণতি, মান্দায় খড় খাওয়া নিয়ে হামলায় নিহত ১ আহত ২

বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার- আটক- ৪

বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার- আটক- ৪

নিকুঞ্জে নেশার টাকার জন্য ক্যানসার আক্রান্ত মাকে মারধর, চিকিৎসার টাকা চুরি— ছেলে গ্রেপ্তার

মান্দায় খাস জমি দখল করে ইটের দেয়াল, অবরুদ্ধ কালভার্ট

মোংলায় প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: পিরোজপুরে ভুয়া মেজর পারভেজ গ্রেপ্তার

বিপ্লব মল্লিক মোংলা, বাগেরহাটঃ

কখনো র‍্যাব, কখনো সেনাবাহিনীর মেজর আবার কখনো কর্নেলসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা এবং স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।""

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের পৌর মার্কেটের বিপরীতের বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।"""

গ্রেপ্তার পারভেজ খুলনা সদরের বয়রা ২৩ নম্বর রোডের বাসিন্দা সাখাওয়াত ব্যাপারীর ছেলে।"""

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নিজেকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন পারভেজ।"'"

এই ভুয়া পরিচয়ের আড়ালে পিরোজপুরের এক স্কুল পড়ুয়া কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন তিনি। এমনকি বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা রাত্রিযাপনও করেন বলে মামলায় উল্লেখ করা হয়।"""

পরবর্তীতে পারভেজের প্রতারণার বিষয়টি ওই কিশোরীর পরিবারের কাছে ফাঁস হয়ে গেলে ভুক্তভোগীর মা নিলুফা বেগম বাদী হয়ে পিরোজপুরের কাউখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পারভেজ খুলনা থেকে পালিয়ে মোংলায় এসে আত্মগোপন করেন।"""

মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে কাউখালী থানার এসআই মহিউদ্দিন, এএসআই খায়রুল হাসানসহ সঙ্গীয় ফোর্স মোংলা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার আটক করে।"""

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ মোংলা থানা পুলিশের সহায়তায় সোমবার দুপুরে মোংলা পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পরই তাকে পিরোজপুরে নিয়ে রওয়ানা হয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। ধর্ষণ মামলা ছাড়াও তার বিরুদ্ধে বহু নারীর সাথে এমন প্রতারণার অভিযোগ রয়েছে। সব কিছু নিয়ে তদন্ত চলছে, এ ব্যপারেও আইনি ব্যাবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মোংলায় প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: পিরোজপুরে ভুয়া মেজর পারভেজ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক মোংলা, বাগেরহাটঃ

কখনো র‍্যাব, কখনো সেনাবাহিনীর মেজর আবার কখনো কর্নেলসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা এবং স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।""

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের পৌর মার্কেটের বিপরীতের বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।"""

গ্রেপ্তার পারভেজ খুলনা সদরের বয়রা ২৩ নম্বর রোডের বাসিন্দা সাখাওয়াত ব্যাপারীর ছেলে।"""

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নিজেকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন পারভেজ।"'"

এই ভুয়া পরিচয়ের আড়ালে পিরোজপুরের এক স্কুল পড়ুয়া কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন তিনি। এমনকি বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা রাত্রিযাপনও করেন বলে মামলায় উল্লেখ করা হয়।"""

পরবর্তীতে পারভেজের প্রতারণার বিষয়টি ওই কিশোরীর পরিবারের কাছে ফাঁস হয়ে গেলে ভুক্তভোগীর মা নিলুফা বেগম বাদী হয়ে পিরোজপুরের কাউখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পারভেজ খুলনা থেকে পালিয়ে মোংলায় এসে আত্মগোপন করেন।"""

মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে কাউখালী থানার এসআই মহিউদ্দিন, এএসআই খায়রুল হাসানসহ সঙ্গীয় ফোর্স মোংলা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার আটক করে।"""

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ মোংলা থানা পুলিশের সহায়তায় সোমবার দুপুরে মোংলা পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পরই তাকে পিরোজপুরে নিয়ে রওয়ানা হয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। ধর্ষণ মামলা ছাড়াও তার বিরুদ্ধে বহু নারীর সাথে এমন প্রতারণার অভিযোগ রয়েছে। সব কিছু নিয়ে তদন্ত চলছে, এ ব্যপারেও আইনি ব্যাবস্থা নেয়া হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি