লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলায় সকল পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়

পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

নেত্রকোনায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সম্পাদকসহ ৪ জন আটক, আদালতে প্রেরণ

বাগেরহাটে শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২, পরিতক্ত অবস্থায় পিস্তল উদ্ধার।

তুচ্ছ ঘটনায় মর্মান্তিক পরিণতি, মান্দায় খড় খাওয়া নিয়ে হামলায় নিহত ১ আহত ২

বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার- আটক- ৪

বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার- আটক- ৪

নিকুঞ্জে নেশার টাকার জন্য ক্যানসার আক্রান্ত মাকে মারধর, চিকিৎসার টাকা চুরি— ছেলে গ্রেপ্তার

মান্দায় খাস জমি দখল করে ইটের দেয়াল, অবরুদ্ধ কালভার্ট

শনির আখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আগ্নেয়াস্ত্রসহ হামলাকারী আটক

রিপোর্ট শ্রাবণ আহমেদ 

রাজধানীর কদমতলী থানার শনির আখড়ায় এক ব্যবসায়ীকে তার দোকানের ভেতর ঢুকে গুলি করেছে এক দুর্বৃত্ত। 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে শনির আখড়া রয়্যাল হাসপাতালের সামনে ‘লাকীজ কুকারিজ’ নামক দোকানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মো. আসলাম খান (৪০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া দিয়ে অভিযুক্ত একজনকে আটক করেছে।

গুলিবিদ্ধ আসলাম খানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মনোয়ার হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা তখন দোকানের ভেতরেই কথা বলছিলাম। হঠাৎ করে এক অজ্ঞাত যুবক দোকানে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আসলামকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে গুলি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আসলাম রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে যান। আসলামকে বাঁচাতে দ্রুত প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।’ বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, ওই দুর্বৃত্তের গুলিতে আসলামের বাম পায়ের হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলি লাগে। এ ঘটনায় স্থানীয় জনগণ ওই দুর্বৃত্তকে আটক করেছে। তবে প্রাথমিকভাবে কী কারণে এ ঘটনা ঘটেছে বা পূর্বশত্রুতা ছিল কি না, সে বিষয়টি এখনো জানতে পারিনি। মনোয়ার হোসেন বলেন, ‘আমি আসলামকে হাসপাতালে নিয়ে এসেছি, তবে ওই যুবকের নাম-পরিচয় জানতে পারিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তির হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আমরা বিষয়টি কদমতলী থানা-পুলিশকে জানিয়েছি।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, শনিআখরায় গুলির ঘটনায় দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও একটি গুলির খোসাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম মনজুরুল ইসলাম নামে জানতে পেরেছি। তবে কি উদ্দেশ্যে গুলি করা হয়েছে, সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

শনির আখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আগ্নেয়াস্ত্রসহ হামলাকারী আটক

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রিপোর্ট শ্রাবণ আহমেদ 

রাজধানীর কদমতলী থানার শনির আখড়ায় এক ব্যবসায়ীকে তার দোকানের ভেতর ঢুকে গুলি করেছে এক দুর্বৃত্ত। 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে শনির আখড়া রয়্যাল হাসপাতালের সামনে ‘লাকীজ কুকারিজ’ নামক দোকানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মো. আসলাম খান (৪০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া দিয়ে অভিযুক্ত একজনকে আটক করেছে।

গুলিবিদ্ধ আসলাম খানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মনোয়ার হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা তখন দোকানের ভেতরেই কথা বলছিলাম। হঠাৎ করে এক অজ্ঞাত যুবক দোকানে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আসলামকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে গুলি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আসলাম রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে যান। আসলামকে বাঁচাতে দ্রুত প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।’ বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, ওই দুর্বৃত্তের গুলিতে আসলামের বাম পায়ের হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলি লাগে। এ ঘটনায় স্থানীয় জনগণ ওই দুর্বৃত্তকে আটক করেছে। তবে প্রাথমিকভাবে কী কারণে এ ঘটনা ঘটেছে বা পূর্বশত্রুতা ছিল কি না, সে বিষয়টি এখনো জানতে পারিনি। মনোয়ার হোসেন বলেন, ‘আমি আসলামকে হাসপাতালে নিয়ে এসেছি, তবে ওই যুবকের নাম-পরিচয় জানতে পারিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তির হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আমরা বিষয়টি কদমতলী থানা-পুলিশকে জানিয়েছি।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, শনিআখরায় গুলির ঘটনায় দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও একটি গুলির খোসাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম মনজুরুল ইসলাম নামে জানতে পেরেছি। তবে কি উদ্দেশ্যে গুলি করা হয়েছে, সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি