মোঃ ফরিদ উদ্দীন
চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপে স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের উদ্যোগে এবং বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা নিয়ে উপহার সামগ্রী ও আর্থিক অনুদান পৌঁছে দিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শারদীয় দুর্গোৎসবের শুভ লগ্ন উপলক্ষে ২০ অক্টোবর রাতে কালিয়াইশ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ। পরিদর্শনের সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিএনপির সার্বিক সহযোগিতার বার্তা দেন।
অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, "বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দল-মত ও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমাদের ভাই-বোন। বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের জন্য সকল প্রকার সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে।"
উপহার ও অনুদান হস্তান্তরের সময় কালিয়াইশ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা সময়োচিত উপহার হস্তান্তরের জন্য সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময় উপস্থিতি ছিলেন কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সামসুল ইসলাম বাবলু, কালিয়াইশ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নবী হোসেন, বিএনপি নেতা হাজ্বী ওসমান গনি চৌধুরী, নুর মোহাম্মদ নুরু, কামাল হোসেন, দেলোয়ার হোসেন, শাহাদাত ইসলাম মোস্তাক, ছাত্রদল নেতা মহিউদ্দিন সাগর, সেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন