গোপাল মালাকার,সাভার।
শুক্রবার (০৪/০৯/২৬) বিকালে সাভারের দক্ষিণপাড়া শ্রী শ্রী জিউর আখড়া মন্দিরের আয়োজনে শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাভারের বিভিন্ন মঠ মন্দিরের ভক্তরা হরির আখড়া মন্দিরে আলোচনায় যোগদানের পর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশনেন।
ভক্তরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের আরাধ্য দেবতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি উদযাপন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম।
তিনি সকল সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে শুভেচ্ছা জানান এবং বলেন শ্রীকৃষ্ণ শুধুমাত্র একজন আরাধ্য দেবতাই নয় কিভাবে রাষ্ট্র কে অপশক্তির হাত থেকে রক্ষা করতে হয় এবং সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সে শিক্ষা আমাদের দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলম বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। আপনাদের যেকোনো উৎসব অনুষ্ঠানে আমি সব সময় পাশে থাকবো এবং আপনাদের সার্বিক সেবায় নিয়োজিত থাকবো।
এছাড়াও সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ ভৌমিক নয়ন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস সহ হাজারো সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি হরির আখড়া প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিভ্রমণ করে শ্রী শ্রী পঞ্চবটি আশ্রমে এসে শেষ হয়।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন