লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে জমির বিরোধে বসতবাড়িতে ভাঙচুর, নগদ টাকাসহ  স্বর্ণালংকার লুট

সাতকানিয়ায় উত্তর ধর্মপুর শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় শুভেচ্ছা উপলক্ষে বস্ত্র বিতরণ।   ​

কালিয়াকৈরে নারীদের হাইজিনের জন্য ভেন্ডিং মেশিন উদ্বোধন

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলায় সকল পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়

বোয়ালমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও অগ্নিসংযোগের আসামি সুবাস সাহা প্রকাশ্যে: পুলিশের নিরবতায় ক্ষোভ

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ আটক ১

নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ আটক ১

চাঁদপুরের মতলব দক্ষিণে অসচ্ছল ও প্রতিবন্ধীদের পাশে যুব ঐক্য পরিষদ: অর্ধশতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

গফরগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার

ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথী জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে মোংলায়- মঙ্গল শোভাযাত্রা।

বিপ্লব মল্লিক মোংলা বাগেরহাটঃ

বাগেরহাটের মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১১টার দিকে  মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা ঢাক-ঢোল বাজিয়ে রঙিন সাজে অংশ নেন। দেবকীর গর্ভে জন্ম নেওয়া ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানানোর মধ্য দিয়ে তারা উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

উপজেলা কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী। তিনি জন্মাষ্টমীর শুভক্ষণে সনাতন ধর্মাবলম্বী সকল পরিবারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের ঐতিহ্য হলো পারস্পরিক সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি। যার যার ধর্ম সে পালন করবে, এটাই আমাদের শক্তি। তিনি আরও বলেন, সমাজে শান্তি ও মঙ্গলের পরিবেশ বজায় রাখতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

পরে পূজা-অর্চনার মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করেন। শিক্ষার্থী ভক্তরা ধর্মীয় রীতি অনুসারে গীতা পাঠ ও কীর্তন পরিবেশন করেন। শেষপর্যায়ে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন পৌর  উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপুল মন্ডল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পৌর আহ্বায়ক সুব্রত মজুমদার।

এছাড়াও এ অনুষ্ঠানে পৌর উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা'সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথী জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে মোংলায়- মঙ্গল শোভাযাত্রা।

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক মোংলা বাগেরহাটঃ

বাগেরহাটের মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১১টার দিকে  মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা ঢাক-ঢোল বাজিয়ে রঙিন সাজে অংশ নেন। দেবকীর গর্ভে জন্ম নেওয়া ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানানোর মধ্য দিয়ে তারা উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

উপজেলা কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী। তিনি জন্মাষ্টমীর শুভক্ষণে সনাতন ধর্মাবলম্বী সকল পরিবারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের ঐতিহ্য হলো পারস্পরিক সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি। যার যার ধর্ম সে পালন করবে, এটাই আমাদের শক্তি। তিনি আরও বলেন, সমাজে শান্তি ও মঙ্গলের পরিবেশ বজায় রাখতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

পরে পূজা-অর্চনার মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করেন। শিক্ষার্থী ভক্তরা ধর্মীয় রীতি অনুসারে গীতা পাঠ ও কীর্তন পরিবেশন করেন। শেষপর্যায়ে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন পৌর  উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপুল মন্ডল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পৌর আহ্বায়ক সুব্রত মজুমদার।

এছাড়াও এ অনুষ্ঠানে পৌর উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা'সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি