লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় স্কুলের সীমানা থেকে অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান

কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা

শিক্ষক বদলি: নীতিমালা একদিকে, বাস্তবতা অন্যদিকে

শিবগঞ্জে ৪৮ জন মাদ্রাসা শিক্ষার্থীদের পবিত্র কুরআন উপহার

মান্দায় ভার্ক-এর শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত।

পোরশায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

সবুজ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁর পোরশা উপজেলার মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

বুধবার (২ সেপ্টেম্বর) পোরশা উপজেলার প্রত্যন্ত মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

প্রায় ঘণ্টাব্যাপী পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে পুলিশ সুপার শিক্ষার্থীদের সামনে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক দিক এবং কিশোর-কিশোরীদের বিপথগামী হওয়ার বিভিন্ন কারণ তুলে ধরেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, অনলাইনভিত্তিক বিভিন্ন ঝুঁকি ও টিনেজ সাইবার ক্রাইম থেকে নিজেদের নিরাপদ রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।

এ সময় পুলিশ সুপার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন মনোযোগ সহকারে শোনেন এবং মাদক ও অপরাধ থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

মতবিনিময় সভায় প্রধান শিক্ষক, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), পোরশা থানার অফিসার ইনচার্জ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ১৯৬০ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো পুলিশ সুপার বিদ্যালয়টিতে এসে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। প্রত্যন্ত এলাকায় এসে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়ায় তিনি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এমন সচেতনতামূলক কার্যক্রম মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পোরশায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সবুজ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁর পোরশা উপজেলার মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

বুধবার (২ সেপ্টেম্বর) পোরশা উপজেলার প্রত্যন্ত মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

প্রায় ঘণ্টাব্যাপী পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে পুলিশ সুপার শিক্ষার্থীদের সামনে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক দিক এবং কিশোর-কিশোরীদের বিপথগামী হওয়ার বিভিন্ন কারণ তুলে ধরেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, অনলাইনভিত্তিক বিভিন্ন ঝুঁকি ও টিনেজ সাইবার ক্রাইম থেকে নিজেদের নিরাপদ রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।

এ সময় পুলিশ সুপার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন মনোযোগ সহকারে শোনেন এবং মাদক ও অপরাধ থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

মতবিনিময় সভায় প্রধান শিক্ষক, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), পোরশা থানার অফিসার ইনচার্জ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ১৯৬০ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো পুলিশ সুপার বিদ্যালয়টিতে এসে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। প্রত্যন্ত এলাকায় এসে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়ায় তিনি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এমন সচেতনতামূলক কার্যক্রম মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি