ওমর ফারুক চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জয়নগর বটতলাহাট গরুহাট এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মো. রাজু আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টা থেকে সাড়ে ২টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার রাজু আহম্মেদ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর মীরপাড়া এলাকার বাসিন্দা।
ডিএনসি জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন