আনিসুল ইসলাম, গাজীপুর
গাজীপুর মহানগরীর ধীরাশ্রম পূর্ব বাজারে হাবিবুর জেনারেল স্টোর নামক একটি মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার সকালে এই অভিযানে দোকান মালিক হাবিবুর রহমান কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দোকানে অনুমোদনহীন খাবারের রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহার, নোংরা পরিবেশে মিষ্টি দ্রব্য রাখার অপরাধে দোকান মালিক হাবিবুর রহমসনকে ৭০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।পরে ওই দোকান থেকে আটককৃত কাপড়ের রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য ফেলে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ বলেন,গাজীপুরের যেখানেই খাদ্য দ্রব্যে ভেজাল পাওয়া যাবে সেখানেই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে অনিয়মের বিরুদ্ধে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, জনস্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন