রিপোর্ট - স্বপন সরকার: কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চুরি ও মাদক সেবনের দায়ে ৪ যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় একজনকে ৩ মাস ও অপর তিনজকে ১ সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোয়ালবাথান এলাকার আব্দুর রহমানের ছেলে সাগর মিয়া (৩৭), উপজেলার মৌচাক গলাচিপা এলাকার মজনু মিয়ার ছেলে শিমুল আহমেদ (২১), মৃত বাদশা মিয়ার ছেলে মিলন হোসেন(২০) ও আব্দুর করিমের ছেলে রায়হান মিয়া(২৫)।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় মাদক সেবনের সময় সাগরকে আটক করে গনপিটনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী।
অপরদিকে একই দিন রাতে মৌচাক গলাচিপা এলাকায় খামারে চুরি করার সময় তিন যুবককে আটক করে পুলিশে দেয় এলাকবাসী। পরে তাদেরকে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে চার যুবককে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন চার যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। মাদক সেবনের দায়ে এক যুবককে ৩ মাস ও চুরির দায়ে তিন যুবককে ১ সপ্তাহের সাজা দেয়া হয়। এ ধরনের অভিযান সব সময় অব্যহত থাকবে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন